
রামগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ রামগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালের জেএসসি পরীক্ষায় ২৪ জন ছাত্র/ছাত্রী বৃত্তি পেয়েছেন। এতে করে রামগঞ্জ উপজেলাব্যাপী সকল মাধ্যমিকবিদ্যালয়ের চেয়ে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ২৪ জন বৃত্তি পাওয়ায় ভালো ফলাফল অর্জন করায় শ্রেষ্ট বিদ্যাপিঠের সুনাম অর্জন করেছে। অত্র বিদ্যালয় থেকে সর্বমোট ৩০২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংগ্রহন করে পাস করেছেন ২৯১ জন। এর মধ্যে অ+ পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। যার মধ্যে বৃত্তি পেয়েছেন ২৪জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে টেলেন্টপুল বৃত্তি পেয়েছেন ৮জন আর সাধারন বৃত্তি পেয়েছেন ১৬ জন।
বিদ্যালয়ের এমন ফলাফলে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা বৃন্দ, বৃত্তিপাপ্ত সকল শিক্ষার্থীর অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলেই আনন্দিত উৎসাহিত হয়েছেন বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন লক্ষ্মীপুর দিগন্ত ডট কম’কে জানান।
টেলেন্টপুলে বৃত্তি পেয়েছেন, রাবেয়া সুলতানা, সুমাইয়া ছিদ্দিক, সাদিয়া তাসনুবা, আশরাফুল আলম, তৃষা মজুমদার, মারজিয়া মরিয়ম, সাইফ আঅহম্মেদ, আবদুল আহম্মেদসহ মোট ৮জন। সাধারন বৃত্তি পেয়েছেন সানজিদা লিজা, মিমি সেন গুপ্তা, ফয়েজুনেছা লিমা, শ্রুতি সাহা, জান্নাতুল হুসাইন, ইব্রাহীম আলম ইশান, ইয়াছিন আরাফাত, সাফরিন নুর সাফা, সুমাইয়া সোহরাব, পল্লব বনিক, অমিত মজুমদার, জয় মজুমদার, আল আমিন রাব্বি, মাহবুবুর রহমান, হাসান হোসেন, সাবিত রেজাসহ ১৬ জন ও টেলেন্টপুল ৮জন সহ সর্বমোট ২৪ জন বৃত্তি পেয়েছেন।
UNDER MAINTENANCE