রামগঞ্জে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ডাকাতী করতে গিয়ে জনতার হাতে ধৃত দুই ডাকাতকে গণধোলাই পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী। শনিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার কাটাখালি থেকে তাদের আটক করে রামগঞ্জ থানা পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার রাতে কাটাখালি ব্রীজ সংলগ্ন একটি বিয়ে বাড়ীতে একদল ডাকাতদল ডাকাতীর প্রস্তুতি নিলে স্থানীয় গ্রামবাসী জানতে পেরে মসজিদের মাইকে ঘোষণা দিলে শত শত লোক ছুটে এসে মোঃ মাছুম (২৫), মোঃ বাবর (২৮) নামে দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় অস্ত্রধারী অন্য ডাকাত উত্তর সোনাপুর মাধেরবাড়ী মানিক অস্ত্রসহ পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত ডাকাত মোঃ মাছুম উপজেলার ৬নম্বর লামচর ইউনিয়নের রসুলপুর ইউসুফ আলী ভূইয়া বাড়ীর জাফর আহম্মেদ , মোঃ বাবর পাশ্ববর্তি উপজেলার হাসুন্দি গ্রামের আমির উদ্দিন ব্যাপারী বাড়ীর ইসমাইল হোসেনের ছেলে। এছাড়া পালিয়ে যাওয়া অন্য ডাকাত মানিক রামগঞ্জ পৌর উত্তর সোনাপুর মাধরবাড়ীর আবদুল কুদ্দুছের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান, সোনাপুর মাধারবাড়ী মানিকসহ বেশ কয়েকজন রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের কাটাখালি ব্রীজের গোড়ায় উক্ত সড়কে চলাচলকারী গাড়ী থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেয়।
রামগঞ্জ থানার এস আই শামছুল হক জানান, আটককৃতদের ডাকাতী ও ছিনতাই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
Created at 2014-04-27 08:30:14
Back to posts
UNDER MAINTENANCE