রামগঞ্জে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা
গ্রেফতার ১

রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের আনন্দীপুর গ্রামের গৌপুরীয়া ব্রিজ নামক স্থান থেকে আজ সোমবার বিকাল ৩টায় করপাড়া ইউনিয়ন যুবলীগ কর্মী মোঃ সাইফুল ইসলাম (৩৫) ওরপে কানা সাইফুল্লার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী। হত্যাকা-ের সাথে জড়িত থাকার অভিযোগে বিকাল সাড়ে ৫টায় একই ইউনিয়নের ফতেহপুর থেকে পুলিশ হারুন অর রশিদ নামের এক যুবলীগ কর্মীকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ৮নং করপাড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের মসজিদ বাড়ির মোঃ মফিজ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরপে কানা সাইফুল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা ও ডাকাতির বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ খোকনের সেকেন্ড ইন কমান্ড ছিলেন।
আজ সোমবার বিকাল ৩টার সময় মোঃ সাইফুল লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্ধার বাজারস্থ শশুরবাড়ী থেকে বাড়ি ফেরার পথে আনন্দীপুর-ফতেহপুর গৌপুরীয়া ব্রিজ নামক স্থানে আসলে ৫/৬ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সাইফুলকে লক্ষ করে এলোপাতাড়ী গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে বড় ভাই ফিরোজ আলম বাবা মফিজ মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুলকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এসময় ভাই ফিরোজ আলম হাসপাতালে সাংবাদিকদের জানান, তার ছোট ভাই সাইফুল ইসলাম বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মজিবুল হকের সাথে নির্বাচনে প্রতিদ্ধন্ধি প্রার্থী একই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুর নবীর খোকন ওরফে খোকার পক্ষে কাজ করার কারনে এ হত্যাকা- ঘটতে পারে।
একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও নিহত সাইফুলের ইসলামের মামাতো ভাই বেলাল হোসেন জানান, ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হকের সাথে তার ফুফাতো ভাইয়ের দ্বন্ধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক গ্রামবাসী জানান, চলতি বছরের ১৯ মার্চ রাতে করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মজিবুল হকের ডানহাত খ্যাত নুর হোসেনকে গুলি করে হত্যা করে দূবৃত্তরা। সে হত্যাকান্ডের জের ধরেও এ ঘটনাটি ঘটতে পারে।
করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুল হকের মুঠোফোনে বার বার ফোন করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, আমরা অভিযোগের ভিত্তিতে হারুন অর রশিদ নামে একজনকে একই ইউনিয়নের ফতেহপুর থেকে আটক করেছি। সে যুবলীগ কর্মী। লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরনের ব্যবস্থা নিয়েছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Created at 2014-04-28 04:07:58
Back to posts
UNDER MAINTENANCE