রামগঞ্জে নাগমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

লক্ষ্মীপুর -রামগঞ্জ উপজেলার নাগমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কতৃক উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার নাগমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত উল্যাহ ও জনতা ব্যাংক রামগঞ্জ শাখার কর্মকর্তার যোগসাজসে ২০১৩ সালের ১৫২ জন উপবৃত্তিধারী ছাত্র-ছাত্রীর মধ্যে ৩ কিস্তিতে আহসান হাবিব, মাহমুদুর রহমান, ওমর ফারুক, সালমা আক্তার, আদনান, সুমাইয়া আক্তার, সাইফুল ইসলামসহ ২৭ জনের ২৪,৩০০ টাকা আত্মসাত করেছেন।
স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি আবুল কালাম পাটোয়ায়ী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা শিক্ষা অফিসার ইতোমধ্যে প্রধান শিক্ষককে বলে দিয়েছেন উক্ত টাকাগুলো ব্যাংকে ফেরত দেওয়ার জন্য।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষক জানান, প্রধান শিক্ষক সাখাওয়াত উল্যা উপ-বৃত্তির টাকা, স্লিপ কমিটির টাকা, স্কুলের আসবাবপত্রসহ বিদ্যালয় আঙ্গিনার গাছপালা বিক্রি করে উক্ত টাকা আত্মসাত করেছেন। উনি যে স্কুলেই গেছেন সেই স্কুলেই এধরনের ঘটনা ঘটিয়েছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষকে ম্যানেজ করে এধরনের অপকর্ম অব্যাহত রেখেছেন।
প্রধান শিক্ষক সাখাওয়াত উল্যাহ জানান, কোন ব্যাংক টাকা বিতরন করেছে এটা আমি জানি না তবে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।
উপজেলা শিক্ষা অফিসার নবির উদ্দিন জানান. আমি এই বিষয়ে অবগত নয়। খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Created at 2014-04-29 13:21:15
Back to posts
UNDER MAINTENANCE