রামগঞ্জে ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ বেত্রাঘাত

রামগঞ্জ প্রতিনিধি-
রামগঞ্জে ৩০ হাজার টাকা জরিমানা করে এক ধর্ষককে ৫০ বেত্রাঘাত করা হয়েছে। এ রায় প্রত্যাখ্যান করে শালিসকারদের বিরুদ্ধে বিক্ষোভ করে ধর্ষকের ফাঁসি দাবি করেছে গ্রামবাসী। উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের এক বিধবাকে ধর্ষণ করেছে একই গ্রামের বাড়ির আনোয়ার হোসেন আনু (৩৭) নামে এক বখাটে। শনিবার রাতে ধর্ষণের ঘটনা ঘটলেও স্থানীয় লোকজন উভয়কে বিয়েতে সম্মত করায় তা সবার অগোচরে থেকে যায়। এরপর থেকে ধর্ষিতার আত্মীয়স্বজন বিয়ে করতে চাপ প্রয়োগ করলে সোমবার ধর্ষক আনোয়ার হোসেন বিয়েতে অপারগতা প্রকাশ করে। বিষয়টি ধর্ষিতার পরিবার স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানালে মঙ্গলবার বিকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল পাটওয়ারী, ইলিয়াছ মেম্বার, শাহাজাহান, মোখলেছুর রহমান, আকবর হোসেনের নেতৃত্বে সালিশ বৈঠকে আনোয়ার হোসেন আনুকে ৩০ হাজার টাকার জরিমানা ও ৫০টি বেত্রাঘাত করায় রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর স্থানীয় গ্রামবাসী সালিশদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে ধর্ষকের ফাঁসি দাবি করেন। সালিশকারক দুলাল পাটোয়ারী জানান, আমি আনোয়ার হোসেনের স্ত্রী সন্তানদের কথা চিন্তা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছি। যদি কেউ না মানে তাহলে আমার তো কিছু করার নেই।
Created at 2014-04-30 10:16:04
Back to posts
UNDER MAINTENANCE