রামগঞ্জে ছাত্রী উত্যক্তের দায়ে ছাত্রলীগ নেতার জরিমানা
ছাত্রলীগ নেতার জরিমানা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি -রামগঞ্জ পৌরসভার রামগঞ্জে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মো. রুবেল হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহাবুবুল আলম এ রায় দেন। অভিযোগ ও স্কুল ছাত্রীর বিবরণে জানা যায়, কিছুদিন থেকে পৌরসভার ২ নম্বর সোনাপুর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন ছাত্রীটিকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রেম নিবেদন করে উত্যক্ত করতো। ছাত্রীটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় তার হাত ও ওড়না ধরে টানাটানিসহ এসিড ছোড়ার হুমকি দেয়। এ বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেনকে বিষয়টি জানানো হয়। উপায়ন্তর না দেখে ছাত্রী ও প্রধান শিক্ষক মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি লিখিতভাবে অবগত করলেও রামগঞ্জ থানা পুলিশের এস আই শেখ শওকত বুধবার দুপুরে স্থানীয় ছাত্রলীগ নেতাদের সহায়তায় তাকে হাজির করেন। এসময় ছাত্রীটি ঘটনার বর্ননা দিলে ছাত্রলীগ নেতা রুবেল হোসেনতার দোষ স্বিকার করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহাবুবুল আলম তাকে ১ হাজার টাকা জরিমানা ও কোন ছাত্রীকে আর উত্যক্ত করবেনা মর্মে মুছলেকা নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম লেদু ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়ছাল মালের জিম্মায় হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান প্রমূখ।
Created at 2014-04-30 10:37:59
Back to posts
UNDER MAINTENANCE