বসুন্ধরা সিটি থেকে লাফিয়ে যুবকের ‘আত্মহত্যা’

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৭ তলা থেকে পড়ে শাহরিয়ার রিপন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে তিনি লাফ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ ফেলে দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
তেজগাঁও থানার এসআই ফরমান আলী জানান, সন্ধ্যা ৬টার দিকে ৭ তলা থেকে পড়ে শাহারিয়ার রিপন নামে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা প্রতক্ষ্যদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিপন নিজেই ৭ তলা থেকে লাফ দিয়েছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।
নিহতের বাবা এশিয়ান ব্যাংকের ডেপুটি ম্যানেজার বলে জানা গেছে। এবং তার এক ভাই বুয়েটের শিক্ষক। তাদের খবর দেয়া হয়েছে। স্বজনরা থানায় এলে ঘটনার বিষয়ে জানা যাবে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠনো হবে।
Created at 2014-05-04 08:27:56
Back to posts
UNDER MAINTENANCE