জমি সংক্রান্ত বিরোধে রায়পুরে ভাইয়ের হাতে ভাই খুন

লক্ষ্মীপুরের রায়পুরে রবিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই মো. হারুন (৫৫) কে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই মোঃ সানাউল্যা (৬৫)। এসময় তার স্ত্রী মহিমেন্নেছাকেও পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে করেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত ও হত্যাকারী উভয় ভাই উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের জমাদ্দার বাড়ীর হেদায়েত উল্যা মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে হত্যাকা-ের সাথে জড়িতরা পলাতক রয়েছে।
হাসপাতালে ভর্তি আহত মহিমেন্নেছা বলেন, পূর্ব থেকে তার ভাসুর বাজারের ডাব ব্যবসায়ী সানাউল্যার সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকাল ৮টার দিকে জমির বিরোধকে কেন্দ্র করে সানাউল্যা, তার স্ত্রী আছিয়া খাতুন, ছেলে সোহেল ও দেলোয়ার দারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ছোট ভাই হারুনকে হত্যা করে। এসময় বাধা দিতে গেলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। তিনি তার স্বামী হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।
হত্যাকা-ের সাথে জড়িত বড় ভাই সানা উল্যাসহ পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি।
হাসপাতালের কর্তব্যরত ডাঃ নাজমুল আলম বলেন, মোঃ হারুনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের পা হতে মাথা পর্যন্ত দারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Created at 2014-05-04 13:03:07
Back to posts
UNDER MAINTENANCE