জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বন্দী রেখে কষ্ট দেয়া হচ্ছে

সারাদেশে জামায়াত শিবিরের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সারাদেশে সরকারের দমন, পীড়ন ও নির্যাতন অভিযান অব্যাহত রয়েছে। জামায়াতসহ ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সরকার দেশের জেলখানাগুলো ভরে ফেলছে। তবুও সরকারের গ্রেপ্তারের নেশা মিটছে না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে জেলে বন্দী রেখে কষ্ট দিচ্ছে।’
সোমবার বিকেলে জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব হলো দুষ্টের দমন ও শিষ্টের লালন। কিন্তু বর্তমান ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের কাজ হলো দুষ্টের লালন ও শিষ্টের দমন। সরকার একদিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে জেলে ঢুকাচ্ছে ও গুলি করে হত্যা করছে। আর আইন-শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের দিয়ে মানুষ খুন করাচ্ছে। অপহরণ ও গুম করিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র সরকারের জন্যই বুমেরাং হবে।’
সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
গ্রেপ্তার, হত্যা, অপহরণ, গুম ও সন্ত্রাস বন্ধ করে জামায়াত-শিবিরসহ ১৯ দলীয় জোটের বন্দী সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার ভোররাতে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার অভিযান চালিয়ে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা থেকে ৩০ জন, রংপুর মহানগর থেকে ৮ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৬ জন, যশোর জেলার শার্শা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক ফারুক আযাদকে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে ২ জন, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা থেকে ৪ জনসহ জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করেন তিনি।
Created at 2014-05-06 23:38:47
Back to posts
UNDER MAINTENANCE