নুর হোসেনকে ক্রসফায়ার না দেওয়ার দাবি
চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় মামলার প্রধান আসামি নূর হোসেনকে ক্রসফায়ারে না দেয়ার দাবি জানিয়েছেন, নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম। শুক্রবার সিদ্ধিরগঞ্জে নিজের বাড়িতে বসে শহীদুল ইসলাম সাংবাদিকদের কাছে এ দাবি জানান।
তিনি বলেন, নূর হোসেনকে ক্রসফায়ারে দিয়ে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা হতে পারে। আর তাকে ক্রসফায়ারে দিলে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকবে। কিন্তু আমরা প্রকৃত ঘটনা জানতে চাই। ঘটনার সঙ্গে জড়িত খুনিদের বিচার চাই। অন্য কোনোভাবেই গোঁজামিলের তদন্ত বা গ্রেফতার আমরা চাই না।
অপর দিকে নজরুলের ছোট ভাই আবদুস সালাম বলেছেন, যেকোনো মূল্যে আমার ভাইয়ের খুনিদের গ্রেফতার করতে হবে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে র্যাবের তিন কর্মকর্তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করতে হবে।
এছাড়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেছেন, খুনি যারাই হোক, তাদের চিহ্নিত করে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, কাউকে ক্রসফায়ারে ফেলে কৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করলে আমরা তা মেনে নেব না। খুনিদের জাতির সামনে মুখোশ উন্মোচন করতে হবে।
Created at 2014-05-09 13:13:24
Back to posts
UNDER MAINTENANCE