শিশু ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শিশু ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউপি সদস্যের নাম আবুদল হাই সুমন।তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য। শুক্রবার বিকেলে কহালগাঁও মিশন রোড থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উপজেলার কাহালগাঁও রঙ্গেরধারা গ্রামের সোলায়মান মিয়ার স্কুলে পড়ুয়া শিশু কন্যা (১০) পহেলা বৈশাখ বিকেলে জোরদীঘির পাড় মেলা থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য সুমন, গিয়াসউদ্দিন, শুকুর মাহমুদ ও বুলু মিয়া শিশুটিকে ধর্ষণ করে। দীর্ঘ ১৩ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে ধর্ষিতা শিশুর চিকিৎসা শেষে গত ৩০ এপ্রিল শিশুটির মা শহর বানু বাদী হয়ে ময়মনসিংহ নারী শিশু নির্যাতন আদালতে সুমনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ফুলবাড়িয়া থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) হুমায়ূন কবীর জানান, মামলার প্রেক্ষিতে শুক্রবার বিকেলে কহালগাঁও মিশন রোড থেকে ইউপি সদস্য সুমনকে গ্রেপ্তার করা হয়।
Created at 2014-05-09 23:33:13
Back to posts
UNDER MAINTENANCE