পরবর্তী ফেসবুক-গুগল বাংলাদেশে হবে : জয়
গুগল, ফেসবুক ও ইউটিউবের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল করা হবে বলে ঘোষণা দেন তিনি। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক মতবিনিময় সভায় জয় এ আশা প্রকাশ করেন। মতবিনিময় সভায় বাংলাদেশের ৬৪টি জেলা থেকে বেসিস পুরস্কারপ্রাপ্ত ফ্রিল্যান্সার, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের সেবকসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা মতপ্রকাশ ও প্রশ্ন করেন।
মতবিনিময় সভায় সজীব ওয়াজেদ বলেন, আমি চাই নেক্সট গুগল, ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ থেকে হবে। অন্য দেশ পারলে আমরা কেন পারব না? আপনারা এখানে সরকারি সহায়তার কথা বলছেন। দেখেন, যুক্তরাষ্ট্রেও কিন্তু সফটওয়্যার কিংবা কোনো উদ্ভাবনের জন্য সরকারি সহায়তা দেওয়া হয় না। সেখানে ব্যক্তিগত খাত থেকে তাদের সহায়তা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে তথ্য ও প্রযুক্তির জন্য ব্যক্তিগত খাত থেকে বিনিয়োগ গড়ে ওঠেনি। ব্যবসায়ীদের উচিত, ভালো একটি ওয়েবসাইট কেউ করলে সেখানে বিনিয়োগ করা। তারা এগিয়ে এলে পরবর্তী ফেসবুক, গুগল বাংলাদেশ থেকে হবে।
জয় বলেন, ডিজিটাল শব্দ শুনলে আগে টিটকারি করা হতো। দীর্ঘ প্রচেষ্টার পর এখন সবাই জানে ডিজিটাল কী। তবে এ অগ্রগতি আমাদের শুরু। এখনো আরো বাকি আছে। আমাদের পরিকল্পনা আছে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল করার। মতবিনিময় সভা পরিচালনা করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন বিভাগ এ মতবিনিময় সভার আয়োজন করে।
Created at 2014-06-21 02:19:44
Back to posts
UNDER MAINTENANCE