রায়পুরে সন্ত্রাসী তাণ্ডব
লক্ষ্মীপুর-রায়পুর প্রতিনিধি | ৫ জুলাই ২০১৪, শনিবার,রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের রণজা গাজী ব্যাপারী বাড়ির ৫ ব্যবসায়ীর ঘরে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়ে দফায় দফায় হামলা, ভাঙচুর, ঘরের চালা, দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালালামাল লুট করেছে। সব কিছু হারিয়ে একই বাড়ির ৫ পরিবার মানবেতর জীবনযাপন করছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকি-ধুমকির ভয়ে মামলা করতে না পেরে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ওই পাঁচ পরিবার। অনুসন্ধানকালে বৃহস্পতিবার সরজমিন গিয়ে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের রণজা গাজী ব্যাপারী বাড়ির মনির হোসেন, মাসুদ আলম, বাবুল, খোরশেদ আলম ও জহির উদ্দিনের বসতঘরে চাঁদার দাবিতে সন্ত্রাসীদের তাণ্ডব। সন্ত্রাসীরা দফায় দফায় ওই বসতঘরে ব্যাপক তাণ্ডব চালিয়ে তছনছ ও লুটপাট করেছে। রেহাই পায়নি মুরগি খামাার, গোয়ালঘর, পুকুরের মাছ ও টিউবওয়েল এবং বিভিন্ন প্রজাতির ফলফলাধির গাছ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবুল, মাসুদ ও খোরশেদ আলম জানান, কয়েক দিন ধরে ওই সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। এর জের ধরে, গত পহেলা রমজানের দিন রাতে স্থানীয় ওযার্ড ইউপি সদস্য আবুল কালামের নেতৃত্বে কিরণ, আ. রহিম, আবদুর রহমান, জসিম, সুমন, বাকি, আরিফ, সাহাদাত হোসেন, শরীফ হোসেনসহ ২০-২৫ জনের একদল সন্ত্রাসী দা, ছেনি, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ৫ বসতঘরে ব্যাপক তাণ্ডব চালায়। এর আগেও বহুবার হামলা চালানো হয়। পরে সন্ত্রাসীরা ঘরের চালা, দরজা-জানালাসহ ঘরের বিভিন্ন আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল লুট ও ৫০ লাখ টাকার মালামালের ক্ষতি করে। এ সময় সন্ত্রাসীরা ঘরে থাকা বাবুল হোসেনের বোন পারুল বেগমের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা না করার ভয় দেখায় এবং এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য মো. আবুল কালাম আজাদ হামলা, ভাঙচুরের কথা অস্বীকার করে বলেন, কেবা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমার জানা নেই। তবে জনপ্রতিনিধি হিসেবে আমি প্রতিরোধের চেষ্টা করেছি। তা নাহলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো বলে জানান ইউপি সদস্য। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক আকন্দ জানান, রণজা গাজী ব্যাপারী বাড়ির বসতঘর গুঁড়িয়ে দেয়ার ঘটনাটি এ মাত্র শুনেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার তদন্ত করে ক্ষতিগ্রস্তদের মামলা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
Created at 2014-07-04 19:07:47
Back to posts
UNDER MAINTENANCE