নেইমারের ভিডিও ছেড়ে চাকরি হারালেন নার্স
স্পোর্টস ডেস্ক
ahpnews
পরিস্থিতি যেমনই হোক, চোখের সামনে দেশের সবচেয়ে বড় ফুটবল তারকা নেইমারকে দেখে দায়িত্বজ্ঞান ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলেন ফরতালেজার এক নার্স। স্ট্রেচারে করে ব্যথায় কাতর নেইমারকে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও করে বসলেন। ফল হিসেবে তাকে বহিষ্কার করতেও দেরি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাটা গত শুক্রবারের, কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলে ২-১ গোলে জেতা ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার কামিলো সুনিগার হাঁটু লাগে নেইমারের পিঠে। তখনও কেউ জানতো না, বিশ্বকাপই শেষ হয়ে গেছে ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা স্বপ্ন-সারথি নেইমারের।
শুধু স্ট্রেচারে শুয়ে থাকা নেইমারকে দ্রুত হাসপাতালের ভেতরে নেয়ার দৃশ্য ভিডিও করলে হয়ত সমস্যা ছিল না, কিন্তু পরে ওই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিয়েই চরম ভুল করে বসেন ওই সেবিকা। আর ভিডিওতে নেইমারকে ভিডিও করার আনন্দটাও চেপে রাখতে পারেননি তিনি।
মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরায় দেশের সবচেয়ে বড় তারকার বিশ্বকাপ শেষ, আর কিনা ওই সেবিকার এই আনন্দ। তাকে চাকরিচ্যুত করতে দেরি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অবশ্য কারণ হিসেবে তারা রোগীর গোপনীয়তা ভাঙাটাকে অপরাধ হিসেবে দেখিয়েছে
Created at 2014-07-08 15:30:33
Back to posts
UNDER MAINTENANCE