৪৩ বছর পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বাগেরহাট:
৪৩ বছর পর নিজ বাড়ির বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন কুলসুম বেগম (৬০) নামে এক গৃহবধূ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।
এসময় তালাবন্দি ঘর থেকে আরো তিন জনকে উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন- কুলসুম বেগমের দুই মেয়ে ফাতেমা সুলতানা (৩৮) ও ছালমা আকতার (১৩) এবং তার সতীন পারভীন আকতার (৪৫)।
পর্দার দোহাই দিয়ে কুলসুম বেগমের স্বামী বাগেরহাট সদর উপজেলার শরুই এলাকার খানকা শরীফের পীর দাবিকৃত খাদেম নুর মোহাম্মদ তাদের আটক করে রেখেছিলেন।
কুলসুম বেগম এ এইচ পি নিউজকে জানান, বিয়ের পর থেকে এ পর্যন্ত ৪৩ বছর ঘরের বাইরে বের হতে পারেন নি তিনি। আজ বাইরে বের হতে পেরে তিনি খুবই আনন্দিত। কুলসুম বেগম এমন স্বামীর ঘরে আর যেতে চান না। তিনি সেফ হোমে থাকার আকুতি জানিয়েছেন।
বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, পর্দার দোহাই দিয়ে নুর মোহাম্মদ তার দুই স্ত্রী ও মেয়েদের ঘরে তালাবন্দি করে রেখেছেন। গত ২৬ জুন নুর মোহাম্মদের ছেলে বাকি বিল্লাহ এমন অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার (বাগেরহাট সদর) সাদিয়া আফরোজকে ঘটনাস্থলে পাঠালে তিনি ঘটনার সত্যতা পান। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।
Created at 2014-07-17 07:45:02
Back to posts
UNDER MAINTENANCE